পথের পাঠ
ত্রিশালের একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রদের বেঞ্চের প্রথম সারির একজন নিরব ছাত্রের দৃষ্টি জানালা অতিক্রম করে শ্রেনীকক্ষের বাইরে নিবদ্ধ থাকতে দেখে শ্রেনী- শিক্ষক মহাশয় রেগেমেগে রীতিমত অগ্নিশর্মা বনেগেলেন। পটল চেরা চোখ,মাথায় একরাশ চুলের বোঝা,জীর্ন কাপড় পরিহিত উদাসীন ছাত্রের পাশে শিক্ষক উপস্থিত হয়ে যখন ছাত্রটির উদ্দ্যেশ্যে বললেন, এই যে বাউন্ডুলে ,তোমার কী শ্রেনী কক্ষের ভীতর দেখার বা শোনার কিছু অবশিষ্ট নেই? ভাবলেশহীন কণ্ঠে ছেলেটি বলল,স্যার আকাশে একঝাক শকুণ উড়ছে! শিক্ষক বললেন ,"সগোত্রের দিকে দৃষ্টি রাখছো বোধহয়?" ছাত্রটি ভরাট গলায় বল্ল,"স্যার ,শকুনের দৃষ্টি ভাগাড়ে আর আমি চেয়ে ছিলাম আকাশের দিকে" শিক্ষক মহাশয় শ্লেষ মিশ্রিত কণ্ঠে বলে উঠলো," আজকের বাড়ীর কাজ গরুর রচনার প্রথম আটলাইন, মুখস্ত করতে পেরেছ কী বাউন্ডুলে? চকিত কণ্ঠে ছাত্রটি বল্ল ,"স্যার , মুখস্ত করার সময় মেলেনি,দোকানে কাজ করি, পড়ার সময় পাইনা"। রচনা মুখস্থ হয় নাই মর্মে অবগত হয়ে শিক্ষকের চোখ চড়কগাছে,মখগহবর রসগোল্লার ন্যায় পুরাবৃত্ত হয়ে ছড়ি হাতে ছাত্রটিকে চাবকানোর জন্য তিনি প্রবৃত্ত হলেন। ...