==দাওয়াই==
==দাওয়াই== এই গল্পটা আমাদের বঙ্গদেশীয় নয়, এটা গজিয়ে উঠেছে বহুদূর ভিনদেশে ।বর্ণিত দেশটাতে দুর্নীতি নামক মচ্ছব ঘন দধির মত জমে উঠেছিল। সেই দেশে পাঁচটি অঙ্গরাজ্য ছিল। পাঁচটি অঙ্গরাজ্যে পাঁচজন কর্ণধর নিয়োগ করা হলো। প্রথম অঙ্গরাজ্যে যিনি নিয়োগপ্রাপ্ত হলেন তিনি হলেন একজন ইসলামধর্মানুরাগী, কোরআন কালামে বিজ্ঞ মুমিন ব্যক্তি। দ্বিতীয় অঙ্গরাজ্যে যিনি নিয়োগপ্রাপ্ত হলেন তিনি অজ্ঞেয়বাদী । তৃতীয় বাউল মতের একনিষ্ঠ সাধক ও মানবতাবাদী ।চতুর্থ অঙ্গরাজ্যে যিনি নিয়োগপ্রাপ্ত হলেন তিনি প্রাচীন সনাতন ধর্মের অনুসারী একজন আচারনিষ্ঠ ব্রাহ্মণ। পঞ্চম অঙ্গরাজ্যের নিয়োগপ্রাপ্ত হলেন তিনি একজন বিজ্ঞানমনস্ক ব্যক্তিত্ব । প্রথম অঙ্গরাজ্যের কর্ণধর কুরআনে হাত রেখে , অজ্ঞেয়বাদী নিজের মাথায় ও বুকে হাত রেখে , বাউলজন গুরুর উত্তরীয় ধরে ব্রাহ্মণ ভগবত গীতা ছুঁয়ে ,বিজ্ঞানী থেলিসের প্রতিমূর্তি ধারণ করে দ্বায়িত্ব পালনের শপথ বাক্যের পাঠ করলেন। বাঘা বাঘা জাদরেল, মান্যগণ্য হর্তাকর্তা নিয়োগপ্রাপ্ত হওয়ার সুবাদে দুর্নীতি নামক মহামারী...