পোস্টগুলি

ডিসেম্বর, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

" তোমাদের চরণ চুমি"

" তোমাদের চরণ চুমি" –----------------------------------- আকাশে বরুণে দূর স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম, তোমার পায়ের পাতা সবখানে পাতা কোনখানে রাখবো প্রণাম” । দীনেশ দাসের "প্রণাম” কবিতার কিয়দংশ হাটবোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মান্যবর শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে উৎসর্গ করছি । শুরুতেই বিদ্যালয়ের পাশে কার্তিক নিমাই এর দোকানের গুড়ের খুরমা চিনির কদমা ,ছানার সন্দেসশের কথা স্বরণ করছি,  ওদিকে সমীর চাচার ডুবো তেলে ভাজা ছোট ছোট মুচমুচে সিঙ্গাড়া আর জলিল চাচার মিষ্টি চানাচুর আমাদের মত ক্ষুদে শিক্ষার্থীদের মনে যে প্রবল আগ্রহ ও উদগ্র উৎসাহ তৈরি করেছিল তা নিয়ে সন্দেহের অবকাশ নেই এই তত্ত্ব প্রকাশ করছি। এততদৃষ্টান্তে কয়েক মাইল কাদাপানির পথ উতরে খালি পায়ে ক্ষুদে শিক্ষার্থী যারা এই বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন তাদের মনে যে বিদ্যাশিক্ষার প্রতি অতি উৎসাহ দানা বেঁধেছিল সে কথা হলফ করে বলা দুষ্কর। বিদ্যালয়ে অধুনালুপ্ত দক্ষিণ দুয়ারী কানেস্তারা টিনের দালানটিতে আমাদের ঠায় হয়েছিল। আর এই ভবনেই  বিজ্ঞানী সক্রেটিস, অ্যারিস্টটল, স্যার আইজাক নিউটন, গ্যালিলিও,আলবার...